ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজারের ৩৪ পুলিশ পরিদর্শককে একযোগে বদলি

বাংলারচিঠিডটকম ডেস্ক : কক্সবাজার জেলায় কর্মরত ৩৪ পুলিশ পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বদলিকৃতদের ২৯ সেপ্টেম্বরের মধ্যে পুরোনো কর্মস্থল ছেড়ে দিতে হবে এবং ৩০ সেপ্টেম্বর তাদের একটি ব্রিফিংয়ে উপস্থিত হতে বলা হয়েছে। সেদিন রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে তাদের পোশাক পরে উপস্থিত হতে বলা হয়েছে।

২৪ সেপ্টেম্বর বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে অতিরিক্ত মহাপরিদর্শক ড. মাইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৪ জনকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত রেঞ্জে যোগ দিতে বলা হয়েছে।

এর আগে, কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে রাজশাহীতে বদলি করা হয়। কোনো জেলার সকল ইন্সপেক্টরকে একযোগে বদলির নজির এবারই প্রথম। গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে মারা যান অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ নিয়ে পুলিশ ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

এ ঘটনায় করা মামলায় ওসি প্রদীপ দাশ এবং ইন্সপেক্টর লিয়াকতসহ ১১ পুলিশ সদস্য কারাগারে রয়েছেন।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

কক্সবাজারের ৩৪ পুলিশ পরিদর্শককে একযোগে বদলি

আপডেট সময় ০৯:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০