ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

দাবানলে গাঢ় কমলা রঙ ক্যালিফোর্নিয়ার আকাশ, টুইটারে ছবি পোস্ট ওবামার

বাংলারচিঠিডটকম ডেস্ক : যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের দাবানল ভয়ঙ্কর রূপ নিয়েছে। ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটনে প্রায় ২০০টি দাবানলে ইতিমধ্যেই ভস্মীভূত প্রায় ৩৪ লাখ একর বনভূমি। দাবানলের লেলিহান শিখার কারণে পশ্চিম উপকূলের বিস্তীর্ণ এলাকার আকাশের রং ও লালচে বা কমলা হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ক্যালিফোর্নিয়ার সেই গাঢ় কমলা রঙের আকাশের কয়েকটি ছবি টুইটারে পোস্ট করেছেন। পোস্টের সঙ্গেই তিনি লিখেছেন, আবহাওয়ার পরিবর্তন যে আমাদের সমাজকেও বদলে দিচ্ছে, তার নবীনতম উদাহরণ পশ্চিম উপকূলের দাবানল। আমাদের গ্রহের সুরক্ষাই এখন ভোটবাক্সে।

ভোট দিন এমন করে যেন আপনার জীবন এর উপর নির্ভরশীল কারণ এটা তাই। দাবানলের ছবি পোস্টের সঙ্গেই প্রকারান্তরে ডেমোক্র্যাাট প্রার্থীদের হয়ে ভোটের প্রচারও করে ফেললেন বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। সারা বিশ্বে তুমুল জনপ্রিয় বারাক ওবামার ওই টুইট পোস্টে ইতিমধ্যেই তিন লাখ ‘লাইক’ এবং কয়েকশো ‘কমেন্ট’ পড়েছে।

ওবামার পথে হেঁটেই ক্যালিফোর্নিয়ার অনেক সাধারণ মানুষও দাবানলের ফলে পাল্টে যাওয়া আকাশের রঙের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। দাবানলে ওরেগনের পাঁচটি শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এবং নিয়ন্ত্রণে আসার বদলে উত্তরোত্তর তাপ বেড়েই চলেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

দাবানলে গাঢ় কমলা রঙ ক্যালিফোর্নিয়ার আকাশ, টুইটারে ছবি পোস্ট ওবামার

আপডেট সময় ০৪:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০