ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

ক্যালিফোর্নিয়ায় ভয়ংকর দাবানল ছড়িয়ে পড়েছে

বাংলারচিঠিডটকম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ইতিহাসের সবচেয়ে ভয়ংকর দাবানল ছড়িয়ে পড়েছে। সপ্তাহজুড়ে চলা এই দাবানল এখনো নিয়ন্ত্রণ করা যায়নি। ঘন ধোঁয়া ২১ আগস্ট ক্যালিফোর্নিয়ার মধ্য ও উত্তরাঞ্চলের আকাশ ঢেকে ফেলেছে।

এলএনইউ লাইটেনিং কমপ্লেক্স নামে পরিচিত বজ্রপাতজনিত অনেকগুলো দাবানলে প্রায় ২ লাখ ২০ হাজার একর বন পুড়ে গেছে এবং প্রায় ৫০০ অবকাঠামো ভষ্মীভূত হয়েছে। এই এলাকা থেকে হাজার হাজার লোক সরিয়ে নেয়া হয়েছে।

১৭ আগস্ট থেকে ছড়িয়ে পড়া এই দাবানল ২১ আগস্ট এই অঙ্গরাজ্যের ইতিহাসে ১০ বৃহত্তম দাবানলে পরিণত হয়েছে। কোন কোন দাবানল নাপা ও সোনোমা অঞ্চলের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।

সর্বশেষ এই দাবানলে ৫ জনের মৃত্যু হয়েছে, এই এলাকায় ১২ হাজারের বেশি বজ্রপাত আঘাত হানে এবং এ থেকে দাবানলের সৃষ্টি হয়। নাপা কাউন্ট্রির গ্রামীন এলাকা থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার কর্মকর্তারা বলেছেন, বজ্রপাতের কারণে গত সপ্তাহে ৫৬০ অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। এই এলাকা থেকে ১ লাখ ১৯ হাজার লোক সরিয়ে আনা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

ক্যালিফোর্নিয়ায় ভয়ংকর দাবানল ছড়িয়ে পড়েছে

আপডেট সময় ০১:০৪:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০