ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

বকশীগঞ্জে পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী দিলেন প্রকৌশলী ইমরান

বকশীগঞ্জ থানা পুলিশের সকল সদস্যকে পিপিই দেন প্রকৌশলী আল ইমরান। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে সকল পুলিশ সদস্যের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই), হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ করা হয়েছে। অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীদের জন্য ২ হাজার মাস্ক ও ২ হাজার হ্যান্ড গ্লাভস দেওয়া হয়।

২৯ মে বিকালে পৌর এলাকার মাঝপাড়া গ্রামের ব্যবসায়ী প্রকৌশলী আল ইমরানের ব্যক্তিগত উদ্যোগে পিপিই, হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ করা হয়।

এ উপলক্ষে বকশীগঞ্জ থানা চত্বরে করোনা প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা শেষে প্রকৌশলী আল ইমরান বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাটের হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেন।

পিপিই বিতরণকালে বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী, ওসি (তদন্ত) আব্দুর রহিম, মাঝপাড়া চাষী ক্লাবের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান তারেক সহ সকল পুলিশ সদস্য, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

বকশীগঞ্জে পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী দিলেন প্রকৌশলী ইমরান

আপডেট সময় ০৮:২৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০