ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

ইসলামপুরে কলেজ ছাত্র আজম হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় কলেজ ছাত্র গোলাম আজম হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে ওই মামলায় দুই আসামি গ্রেপ্তার হলো। গ্রেপ্তার আসামির নাম মনির ওরফে মনিব।

১২ মে দিবাগত রাতে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ পাশ্ববর্তী শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ছনকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার আসামি মনিরকে ১৩ মে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তিনি এজাহারভূক্ত আসামি। মনিব ওই এলাকার সোলায়মানের ছেলে।

এর আগে রফিক (৩৫) নামে এক আসামিকে গত ৩০ এপ্রিল গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

উল্লেখ যে, নিহত গোলাম আজম গাইবান্ধা সুরজ্জাহান উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ও মাদারীপুর সরকারি কলেজের অনার্স গণিত বিভাগের ছাত্র ছিলেন। তিনি উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর নতুন শাহপাড়া গ্রামের বকুল মন্ডলের ছেলে। গত ২৫ এপ্রিল দুপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশী ফুলু, দুলাল, সাজু পক্ষরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে রাত এগারোটায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এব্যাপারে নিহত আজমের বাবা বকুল মন্ডল বাদী হয়ে ২৮ জনের নামে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

ইসলামপুরে কলেজ ছাত্র আজম হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০