ঢাকা ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

ইসলামপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর নতুন শাহপাড়া গ্রামের কলেজ ছাত্র গোলাম আজম হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামি একই গ্রামের ইনতাজের ছেলে মো. রফিক (৩৫)।

গোপন সংবাদের ভিত্তিতে ৩০ এপ্রিল ভোররাতে জেলার বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের চকপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার আসামিকে ৩০ এপ্রিল দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি নতুন শাহপাড়া গ্রামের বকুল মন্ডলের ছেলে গোলাম আজম হত্যা মামলার এজাহারভূক্ত আসামি। গ্রেপ্তার রফিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

উল্লেখ, মাদারীপুর সরকারি কলেজের অনার্স পড়ুয়া ছাত্র গোলাম আজমকে গত ২৫ এপ্রিল দুপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত আজমের বাবা বাদি হয়ে ২৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সুমন মিয়া বলেন, জড়িতদের আইনের আওতায় আসতেই হবে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইসলামপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৩৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০