ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

নকলায় করোনা প্রতিরোধে হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন

হাত ধোয়ার কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার। ছবি : শফিউল আলম লাভলু

নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে মরহুম আলাউদ্দিন তালুকদার ও মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক কমান্ডারের স্মরণে এবং নিজস্ব অর্থায়নে পথচারীদের জন্য হাত ধোয়ার কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার ২৪ মার্চ দুপুরে হলপট্টি মোড়ে লতিফ ম্যানসনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন।

কর্মসূচির উদ্বোধনকালে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক কমান্ডারের ছেলে উসমান গণি পারভেজ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতনতার প্রথম শর্ত হচ্ছে হাত ধোয়া। করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। করোনাভাইরাস সারাবিশ্বে মহামারী আকার ধারণ করেছে। ভাইরাস সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে খুবই দ্রুত ছড়িয়ে পড়ে এই ভাইরাস। সাধারণত হাত থেকে নাক, মুখ, চোখের মাধ্যমে মানুষ বেশি সংক্রমিত হয়। সর্বসাধারণরা এখানে ২৪ ঘন্টায় সাবান দিয়ে হাত ধুতে পারবেন বলেও উদ্বোধক জানান।

কর্মসূচির উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে মরহুম আলাউদ্দিন তালুকদার ও মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক কমান্ডারের পরিবারের সদস্যরাসহ সাংবাদিক শফিউল আলম লাভলু উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নকলায় করোনা প্রতিরোধে হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় ০৫:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০