ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’

বড় ট্রফি জিততে না পারার আক্ষেপ মুস্তাফিজের

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ক্রিকেট ক্যারিয়ারে এখন পর্যন্ত বড় ট্রফি জিততে না পারার আক্ষেপের কথা জানালেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। তিনি জানান, বড় ট্রফি জিতলেই বড় খেলোয়াড় বলা হয়। এখনও বড় ট্রফি জিততে না পারার আক্ষেপ আছে।

২০১৫ সালের এপ্রিলে টি-টোয়েন্টি অভিষেক হয় মুস্তাফিজের। একই বছর টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে পথচলা শুরু করেন ফিজ। তিন ফরম্যাটে বল হাতে দারুন পারফরমেন্স করতে পারলেও, বাংলাদেশের হয়ে এখনও আন্তর্জাতিক অঙ্গনে বড় কোন ট্রফি জিততে পারেননি মুস্তাফিজ। সেই আক্ষেপের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত এক ভিডিওতে জানিয়েছেন তিনি।

মুস্তাফিজ বলেন, ‘দেশের হয়ে খেলাটা গর্বের বিষয়। আমি সবসময় দেশের হয়ে খেলাটা উপভোগ করি। আমার কাছে মনে হয় বড় প্লেয়ার যখন বড় ইভেন্টের ট্রফি জিতে, তখন তাদের বড় প্লেয়ার বলা হয়। এই আক্ষেপ তো সবসময় রয়ে গেছে।’

আগামী মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। মুস্তাফিজের কাছে টি-টোয়েন্টি ফরম্যাট খুব বেশি পছন্দের। তিনি বলেন, ‘ভালো লাগার কথা বললে, আমি টি-টোয়েন্টি ফরম্যাটটা খুব উপভোগ করি। এই সংস্করণে অনেক বেশি চাপ। এ কারণেই মনে হয় আমার ভালো লাগে। আমি চাপটা অনেক উপভোগ করি।’

টি-টোয়েন্টিতে আরও ভালো পারফরমেন্স করার কথাও বললেন মুস্তাফিজ। তিনি বলেন, ‘ভালো করার তো শেষ নাই। চেষ্টা করবো আগে যা করেছি, তার চেয়ে আরও ভালো করার।’

দলে থাকা তরুণ পেসারদের কাছে নিজের অভিজ্ঞতা বিলিয়ে দিতে প্রস্তুত মুস্তাফিজ। তিনি বলেন, ‘আমাদের দলে যে পেস বোলাররা আছে- তাসকিন, শরিফুল, সাইফুদ্দিন, হাসানদের সাথে আমি যতটুকু শিখেছি, সেটা তাদের সাথে ভাগাভাগি করবো। এতে যদি আমাদের আরেকটু উন্নতি হয়।’

শুধুমাত্র জুনিয়রদের শেখাবেন না, সিনিয়রদের কাছ থেকে নিজেও শিখতে চান মুস্তাফিজ। তিনি বলেন, ‘সাকিব ভাই আছে, রিয়াদ ভাই আছে। আমরা যদি কখনো আটকে যাই, মাঠে হতে পারে বা কোন কিছু জানার থাকলে তাদের কাছ থেকে সিদ্ধান্তগুলো নিতে পারবো।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। যা ২১ মে থেকে শুরু হবে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বড় ট্রফি জিততে না পারার আক্ষেপ মুস্তাফিজের

আপডেট সময় ০৮:০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪