ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় নির্বাচনি ইশতেহার ঘোষণা করলেন চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল আলম

সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকরা। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

শেরপুর জেলার নকলা উপজেলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন দোয়াত কলম প্রতীকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আইনজীবী মাহবুবুল আলম সোহাগ। ১৯ মে বেলা সাড়ে ১১টার সময় পৌর শহরের পুরাতন হলচত্বরে তার নির্বাচনী প্রচার কেন্দ্রে ১৯টি ইশতেহার ঘোষণা করেন তিনি। ২১ মে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী আইনজীবী মাহবুবুল আলম সোহাগ সাংবাদিকদের বলেন, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে দুর্নীতি মুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে যা যা করা দরকার সবাইকে সাথে নিয়ে তাই করব। শিক্ষাক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করব। ভাষা শহীদ ও বীরমুক্তিযোদ্ধাদের স্মরণে নকলায় পূর্ণাঙ্গ শহীদ মিনার করব এবং শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করব।

তিনি আরও বলেন, ঘুষ, দুর্নীতি, মাদক, জুয়া, মেয়েদের উত্যক্ত করা, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও সন্ত্রাস নির্মূলে সকলকে সাথে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলব। ফায়ার সার্ভিস জটিলতা নিরসন, বেকারত্ব দূরীকরণে বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় একাডেমি গঠনে কাজ করব। বিভিন্ন সরকারি বরাদ্দ, ভাতা ও কৃষি প্রণোদনা সুষমবন্টন নিশ্চিত করবো।

তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে থাকব আপোসহীন। আমি যেহেতু দুর্নীতির সাথে সম্পৃক্ত নই, সেহেতু কোন প্রকার দুর্নীতিকে প্রশ্রয় দিব না।

সংবাদ সম্মেলনে শেরপুর জেলা ও উপজেলার গণমাধ্যমকর্মীসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় নির্বাচনি ইশতেহার ঘোষণা করলেন চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল আলম

আপডেট সময় ০৭:৫৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪