ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

নকলায় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় ফাতেমা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহতের ঘটনা ঘটেছে। ১৯ মে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গড়েরগাও মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই এলাকার মৃত ওহেদ আলীর স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার ধনাকুশা থেকে ব্যাটারিচালিত ইজিবাইক নকলা আসার পথে নকলা-নালিতাবাড়ীর আঞ্চলিক সড়কের গড়েরগাঁও মোড়ে পথচারী ফাতেমা খাতুনকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা ফাতেমা খাতুনকে আহত অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ফাতেমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে নেওয়ার পথে তিনি মারা যান।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া জানান, ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আহত বৃদ্ধা ফাতেমা খাতুনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যান। এ ঘটনায় ইজিবাইকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

নকলায় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত

আপডেট সময় ১২:২৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪