ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত এইচএসসি : দেওয়ানগঞ্জে ৩ পরীক্ষার্থী বহিষ্কৃত একটি সেলাইমেশিনের মাধ্যমে একজন নারী উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন : রাশেদুল ইসলাম রাশেদ মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী আহত, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার জামালপুরের মোক্তার বৃত্তান্ত রশিদপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

ইসলামপুরের শেখ হাসিনা আইএইচটিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন,
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির প্রভাষক ডা. শাহ্ মো. মোখলেছুর রহমানের বিরুদ্ধে আবাসিক আসন ও খাবার বাণিজ্যসহ শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। তাকে অপসারণের দাবিতে ১৯ মে এই প্রতিষ্ঠান প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী কৌশিক, মেহেদী হাসান, আতিক কাওসার ও বৈশাখী আক্তার অভিযোগ করে বলেন, শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির প্রভাষক ডা. শাহ মো. মোখলেছুর রহমান খন্ডকালীন হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি প্রতিষ্ঠানটিতে পাঠদানে অবহেলা, আবাসনের আসন ও খাবার বাণিজ্যসহ নানাভাবে শিক্ষার্থীদের জিম্মি করে রেখেছেন। শ্রেণিকক্ষে ২-৩ ঘণ্টা সময় নষ্ট করলেও ১০ মিনিটের বেশি পাঠদান করেন না। ক্লাসে দুনিয়াবী কথা বলে শিক্ষার্থীদের বিভ্রান্ত করেন। আবাসিক ছাত্রীদের নিয়ে দেহ ব্যবসাসহ নানা কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি। প্রতিবাদ করলেই শিক্ষার্থীদের পরীক্ষায় নম্বর কম, অনুপস্থিতি দেখানো, অকৃতকার্য করিয়ে দেওয়া, ছাত্রত্ব বাতিল, আবাসিক আসন বাতিলের হুমকিসহ বিভিন্নভাবে হয়রানি করা হয়।

এছাড়াও আবাসিক তত্ত¡াবধায়ক মো. রবিউল ইসলামের যোগশাজসে প্রতিবেলা খাবারে নিজের পছন্দ মত ব্যবস্থাপক নির্ধারণ করে টাকা আত্মসাত করেন ডা. শাহ মো. মোখলেছুর রহমান। শিক্ষার্থীরা খাবার না খেলেও মাসিক খাবারের টাকা ঠিকই গুণতে হয়। শিক্ষার্থীদের ঠিকমত পাঠদান না করে কিভাবে টাকা মেরে নিম্নমানের খাবার দেওয়া যায় সেই হিসাব নিয়ে ব্যস্ত থাকেন তিনি। কলেজটিতে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারী যেমন আয়া, বুয়া, বাবুর্চিদের বেতন থাকা না থাকলেও তাদের নামে টাকা উত্তোলন করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ডা. শাহ্ মো. মোখলেছুর রহমান নিজেকে প্রতিষ্ঠানটির অঘোষিত অধ্যক্ষ মনে করে মনগড়াভাবে সরকারি ছুটি বাতিলসহ দিবস পালনে বাধা দিয়ে থাকেন। কলেজের নবীন শিক্ষার্থীদের নিয়ে জ্যেষ্ঠ ভাই ও আপুদের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক কথা বলিয়ে কলেজের পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করেন তিনি।

ডা. শাহ্ মো. মোখলেছুর রহমানের কর্মকাণ্ডে অতীষ্ঠ হয়ে আন্দোলনে ডাক দিয়ে কলেজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে মোখছেুর রহমানকে বহিষ্কারের দাবি জানান তারা।

অভিযোগ প্রসঙ্গে ফোনে জানতে চাইলে ডা. শাহ্ মো. মোখলেছুর রহমান তার বিরুদ্ধে তোলা অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

ইসলামপুরের শেখ হাসিনা আইএইচটিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় ০৮:২৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪