ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস দিলেন জামালপুরের জেলা প্রশাসক পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু সরিষাবাড়ীতে জিলবাংলা সুগার মিলে ৩ দফা দাবিতে শ্রমিকদের সভা অনুষ্ঠিত জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড নকলায় শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা বিমানের : মিল্লাত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত

করোনা বিষয়ে তথ্য গোপন করলে আইনের আওতায় আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : করোনা বিষয়ে নির্দেশ অমান্যকারীকে এবং কেউ তথ্য গোপন করলে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এদিকে ১৪ মার্চ সকালে ইটালি থেকে দেশে ফেরত ১৪২ জনের সবাইকে রাজধানীর আশকোনা হজ্বক্যাম্পে বাধ্যতামূলক কোয়ারান্টাইনে রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

পরবর্তী সময়ে আক্রান্ত দেশগুলি থেকে কোন যাত্রী দেশে এলে তাকেও বাধ্যতামূলক কোয়ারান্টাইন করা হবে বলে জানান তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক টেলিফোনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন।

উল্লেখ্য, ১৪ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে ইতালির রোম থেকে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের নম্বরের একটি ফ্লাইটে করে এই যাত্রীরা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে অবতরণ করেন।

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বাসস’কে আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৪ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে ১৪২ জন যাত্রী নিয়ে এমিরেটসের (ইকে ৫৮২) ফ্লাইটটি ঢাকায় এসে অবতরণ করে।

সকালে শাহজালাল বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক চিকিৎসক শাহারিয়ার সাজ্জাদ এ সব তথ্য নিশ্চিত করে বলেন, ওই সব ব্যক্তিদের আশকোনা হজ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। সম্ভাব্য করোনা-ভাইরাস সংক্রমণ ঠেকাতে এই ব্যক্তিদের সেখানে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে।

এদিকে, আজ দেশে ফিরে আসা এই ১৪২ ইতালিপ্রবাসী রোম থেকে রওয়ানা হওয়ার আগে সেখানে থার্মাল স্ক্যানারে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেখানে তাদের কারও শরীরে জ্বর ছিল না। থার্মাল স্ক্যানারে জ্বর মাপা হলেও কারও শরীরে জ্বর ধরা পড়েনি। ফিরে আসা যাত্রীদের প্রত্যেকের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। সেখান তাদের জ্বরমাপাসহ শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও নাম, ঠিকানাসহ তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।

এর আগে চীনের উহান থেকে আসা বাংলাদেশীদের হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। কারও মধ্যে ভাইরাস সংক্রমণের লক্ষণ না পেয়ে ১৪ দিন পর তাদের বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলছাত্রী অপহরণের দায়ে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

করোনা বিষয়ে তথ্য গোপন করলে আইনের আওতায় আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:৪১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০