ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

প্রত্যয় আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে রেলওয়ে উচ্চ বিদ্যালয় জয়ী

আজকের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

আজকের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

তৌহিদ শুভ, ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

মহান শহীদ দিবস উপলক্ষে প্রত্যয় ক্লাবের উদ্যোগে জামালপুর জিলা স্কুল মাঠে আয়োজিত অনূর্ধ্ব-১৩ টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ২৫ ফেব্রুয়ারির ম্যাচে খ-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বিজয়ী হয়েছে জামালপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয়।

জানা গেছে, এ টুর্নামেন্টের খ-গ্রুপের দ্বিতীয় ম্যাচে অংশ নেয় জামালপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয় ও শাহীন স্কুল এন্ড কলেজ দল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও কুয়াশার বিড়ম্বনার মধ্যেও আজকের ম্যাচ অনুষ্ঠিত হয়। তবে নির্ধারিত ২০ ওভারের স্থলে ম্যাচ অনুষ্ঠিত হয় ১৫ ওভারে। শুরুতেই শাহীন স্কুল দলের অধিনায়ক কাকন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে জামালপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয় ১৫ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৫ রান। জবাবে দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শাহীন স্কুল দল পাঁচ উইকেটের বিনিময়ে ১৫ ওভারে সংগ্রহ করে ১২৪ রান। ফলে ১১ রানে ম্যাচ বিজয়ী হয় রেলওয়ে উচ্চ বিদ্যালয়। তবে ম্যাচ হারলেও তাদের ব্যাটসম্যান জিহাদ হয়েছে ম্যাচসেরা। আজকের ম্যাচটিতে আম্পায়ারের দায়িত্ব পালন করে এ আর রিফান ও সৌম্য দ্বীপ বসু এবং স্কোরারের দায়িত্ব পালন করে প্রান্ত।

ম্যাচ শেষে জিহাদের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন অভিভাবক শুভ। এ সময় টুর্নামেন্টের ক্রিকেটার নির্বাচক সাজেদুল ফারুক সতেজসহ টুর্নামেন্ট সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ম্যাচসেরা জিহাদের হাতে পুরস্কার তুলে দেন অভিভাবক শুভ। ছবি : বাংলারচিঠিডটকম

সংক্ষিপ্ত স্কোর:
জামালপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয় : ১৩৫/৮ (১৫), আবেগ ২৯ (১৫), মাসুম ২৪ (২১), জিহাদ ০৩-০০-২১-০২, অয়ন ০৩-০০-১০-০২।

শাহীন স্কুল : ১২৪/৫ (১৫), জিহাদ ৬৬ (৪২), সিয়াম ১৩ (২০), শান্ত ০৩-০০-১৭-০২, শ্রাবণ ০৩-০০-১৭-০১।

ফলাফল : জামালপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয় ১১ রানে জয়ী।
ম্যাচসেরা : পরাজিত দলের জিহাদ।

টুর্নামেন্টের আয়োজকরা জানান, টি-২০ ফরমেটে দুটি গ্রুপে টুর্নামেন্টে অংশ নিচ্ছে ক-গ্রুপে বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, উইজডম ল্যাব স্কুল এন্ড কলেজ, জামালপুর জিলা স্কুল (প্রভাতী) এবং খ-গ্রুপে রয়েছে জামালপুর জিলা স্কুল (দিবা), হযরত শাহ জামাল (রহ.) স্কুল এন্ড কলেজ, রেলওয়ে উচ্চ বিদ্যালয় ও শাহীন স্কুল এন্ড কলেজ দল।

২৬ ফেব্রুয়ারির ম্যাচ : গ্রুপ-ক : উইজডম ল্যাব স্কুল এন্ড কলেজ বনাম সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ দল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

প্রত্যয় আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে রেলওয়ে উচ্চ বিদ্যালয় জয়ী

আপডেট সময় ০১:০১:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০