ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

রাওয়ালপিন্ডি টেস্টে ইনিংস পরাজয় বাংলাদেশের

বাংলারচিঠিডটকম ডেস্ক : রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে আগের দিনই ব্যাটিং ধসের মুখে পড়েছিল বাংলাদেশ। চতুর্থ দিন দেখার ছিল, তাদের প্রতিরোধ কতক্ষণ টেকে। কিন্তু প্রথম সেশনের প্রায় দেড় ঘণ্টাতেই গুটিয়ে গেছে বাংলাদেশের প্রতিরোধ। পাকিস্তানের কাছে এক ইনিংস ও ৪৪ রানে হেরেছে মুমিনুল হকের দল। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ভাগ্যে জুটেছে আরেকটি হার।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এটি টানা ষষ্ঠ পরাজয়। গত বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের কাছে দুই ম্যাচে ইনিংস পরাজয় দিয়ে শুরু। এর পর ঘরের মাঠে আফগানিস্তান এবং ভারত সফরে গিয়ে আরও দুই ম্যাচ হেরেছিল বাংলাদেশ। এবার পাকিস্তানেও প্রথম ম্যাচে হালি পেল না টাইগাররা।

ইনিংস ও ৪৪ রানের বড় ব্যবধানের এ পরাজয়টি, বাংলাদেশের টানা তৃতীয় ইনিংস ব্যবধানে পরাজয়। নতুন অধিনায়ক মুমিনুল হকের অধীনে ভারত সফরের দুই টেস্টে যথাক্রমে ইনিংস ও ১৩০ রানে এবং ইনিংস ও ৪৬ রানের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আর এবার রাওয়ালপিন্ডিতে ইনিংস ও ৪৪ রানের ব্যবধানে হেরে ইনিংস পরাজয়ের হ্যাটট্রিক পূরণ করল বাংলাদেশ।

১০ ফেব্রুয়ারি ম্যাচের তৃতীয় দিন ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশ দলকে করতে হতো ৮৬ রান, হাতে ছিল ৪টি উইকেট। তবে সকল আশা ভরসা ছিল শেষ স্বীকৃত দুই ব্যাটসম্যান লিটন দাস ও মুমিনুল হকের ওপর। পাকিস্তানকে আবার ব্যাটিংয়ে নামাতে এ জুটিকে খেলতে হতো লম্বা সময়। কিন্তু দিনের প্রথম ওভারেই হতাশ করেছেন অধিনায়ক মুমিনুল। শাহিন শাহর করা সে ওভারের পঞ্চম বলে দর্শনীয় এক কভার ড্রাইভে চার মেরে, পরের বলেই লেগ বিফোরের ফাঁদে ধরা পড়েন তিনি। তখনই মূলত শেষ হয়ে যায় ইনিংস পরাজয় এড়ানোর সম্ভাবনা। আউট হওয়ার আগে ইনিংসের সর্বোচ্চ ৪১ রান করেন মুমিনুল।

শেষের তিন ব্যাটসম্যানকে নিয়ে খানিক লড়াই করেন লিটন। দর্শনীয় কিছু শটে ৫৯ বলে করেন ২৯ রান। শেষপর্যন্ত তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ইয়াসির শাহ। পরে আবু জায়েদের উইকেট তুলে নিয়ে তিনিই শেষ করেন ম্যাচ। নাসিম শাহর মতো ইয়াসির শাহরও শিকার ৪টি উইকেট।

অথচ দ্বিতীয় ইনিংসের শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে তামিম ও সাইফ যোগ করেছিলেন ৩৯ রান। পরে তামিম ৩৪ ও সাইফ ১৬ রান করে ফিরে গেলে জুটি বাঁধেন মুমিনুল ও শান্ত। এ দুজনের জুটিতে আসে ৭১ রান।

একপর্যায়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ১২৪ রান। সেখান থেকে রবিবার শেষ বিকেলে মাত্র ২ রানে ৪ উইকেট হারায় তারা। আর আজ শেষের ৪ উইকেট পড়ে ৪২ রানের ব্যবধানে। সব মিলিয়ে ৪৪ রানে ৮ উইকেট হারিয়ে বড় পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

এই ইনিংসে ২৬ রানে ৪ উইকেট নাসিম শাহর, ৫৮ রানে ৪ উইকেট নিয়েছেন ইয়াসির শাহ।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২৩৩ ও ১৬৮ (তামিম ৩৪, নাজমুল ৩৮, মুমিনুল ৪১; নাসিম ৪/২৬, ইয়াসির ৪/৫৮)
পাকিস্তান : ৪৪৫ (বাবর ১৪৩, আসাদ ৬৫, হারিস ৭৫, রিজওয়ান ১০, ইয়াসির ৫, শাহীন ৩, আব্বাস ১*, নাসিম ২; জায়েদ ৩/৮৬, রুবেল ৩/১১৩, তাইজুল ২/১৩৯)

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

রাওয়ালপিন্ডি টেস্টে ইনিংস পরাজয় বাংলাদেশের

আপডেট সময় ০৮:১৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০