ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীকে থামাতে এগিয়ে আসা ব্যক্তিদের প্রশংসায় পুলিশ বিশ্বজুড়ে ১০ বছরে সাড়ে ৪ হাজারেরও বেশি শিশু অভিবাসীর মৃত্যু : আইওএম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য

সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল

বকশীগঞ্জ : সাংবাদিক হত্যার প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জিএম ফাতিউল হাফিজ বাবু।ছবি : বাংলারচিঠিডটকম

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ অক্টোবর, শনিবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্বে করেন বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনা। বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি রাজ্জাক মাহমুদ,  জ্যেষ্ঠ সাংবাদিক আশরাফুল হায়দার, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, সাহিত্য বিষয়ক সম্পাদক ইলিয়াস শাহ, সাংবাদিক ইমরান আকন্দ, রিপন রাজ, হারুন উর রশিদ, বাধন মোল্লা, মোস্তফা গাজী, মোহাম্মদ গোলাম মোস্তফা, রাসেল রানা ও মো. শহিদুল্লাহ।

বকশীগঞ্জ : সাংবাদিক হত্যার প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

প্রতিবাদ সভার সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনা বলেন, প্রকাশ্যে একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হল, কিন্তু একজন আসামিকেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। দুর্গাপুরে এসব সন্ত্রাসীরা কোথায় থেকে এসেছে তা খুঁজে বের করে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। এই হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমে গাফিলতি করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করতে প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।

পরে সাংবাদিকদের অংশ গ্রহণে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষ হয় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে।

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু

সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৯:০৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬