ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

সানন্দবাড়ীতে ৭০০ ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি আজাহার আলী। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৯ ফেব্রুয়ারি দুপুরে ৭০০টি ইয়াবা বড়িসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। তাকে ডাংধরা ইউনিয়ন কদমতলা মোড় থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারি হলেন গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের মো. ছাত্তারের ছেলে আজাহার আলী (২৮)।

জানা গেছে, গোপন সংবাদ পেয়ে ৯ ফেব্রুয়ারি দুপুরে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা একদল পুলিশ নিয়ে উপজেলার ডাংধরা ইউনিয়নে কদমতলা মোড়ে তল্লাশি চকি বসান। এসময় দুপুর দু’টার দিকে রৌমারী থেকে ছেড়ে আসা পাথরেরচরগামী অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। অটোরিকশার পিছনের সিটেবসা মাদক কারবারি আজাহার আলীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৭০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বাংলারচিঠিডটকমে বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

সানন্দবাড়ীতে ৭০০ ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৪১:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০