ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

বিজিবির অভিযানে কুড়িগ্রাম থেকে ৫৭৬৪টি ভারতীয় ইয়াবা জব্দ

বিজিবির বালিয়ামারী বিওপির অভিযানে জব্দ করা ৫ হাজার ৫৮০টি ইয়াবা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বিজিবির অভিযানে কুড়িগ্রামের পৃথক সীমান্ত এলাকা থেকে ৫ হাজার ৭৬৪টি ইয়াবা জব্দ করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদের নির্দেশনায় কুড়িগ্রামের রাজীবপুর ও রৌমারীর সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ৮ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে রাজিবপুর উপজেলার আওতাধীন বালিয়ামারী বিওপির নায়েক সুবেদার মো. খলিলুর রহমানেরর নেতৃত্বে ৫ সদস্যের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ১০৭২/এমপি নম্বর সীমান্ত খুঁটি হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জালছিঁড়া এলাকা থেকে ৫ হাজার ৫৮০টি ভারতীয় ইয়াবা মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।

বিজিবির সাহেবের আলগা বিওপির অভিযানে জব্দ করা ১৮৪টি ইয়াবা। ছবি : বাংলারচিঠিডটকম

এর আগে বেলা দেড়টার দিকে রৌমারী উপজেলার আওতাধীন সাহেবের আলগা বিওপির নায়েক সুবেদার মো. মনোয়ারুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহলদল অভিযান চালায়। এ সময় ১০৪৯/এমপি সীমান্ত খুঁটি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাতলামারী এলাকা থেকে ১৮৪টি ভারতীয় ইয়াবা মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জব্দ করা মোট ৫ হাজার ৭৬৪টি ইয়াবার আনুমানিক মূল্য ১৭ লাখ ২৯ হাজার ২০০ টাকা। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে এগুলো ধ্বংস করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বিজিবির অভিযানে কুড়িগ্রাম থেকে ৫৭৬৪টি ভারতীয় ইয়াবা জব্দ

আপডেট সময় ০৭:৪৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০