ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুর কালেক্টরেট স্কুল ও কলেজ হবে জেলায় মডেল : জেলা প্রশাসক এনামুল হক

জামালপুর কালেক্টরেট স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টশন ক্লাস উপলক্ষে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

এম এফ এ মাকাম, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেছেন, ‘মানুষের আস্থা অর্জনের মাধ্যমে জামালপুর কালেক্টরেট স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করে জেলায় মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।’

১ ফেব্রুয়ারি সকালে জামালপুর কালেক্টরেট স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাসের শুভ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘এই স্কুলের ছাত্র-ছাত্রীদের আলাদা কোন কোচিংয়ের প্রয়োজনীয়তা না রেখে কম্পিউটার শিক্ষা, ক্লাস পরীক্ষার পাশাপাশি বিতর্ক ও বিনোদনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশে জেলা প্রশাসনের শিক্ষা শাখার সরাসরি তত্ত্বাবধানে জামালপুর কালেক্টরেট স্কুল পরিচালিত হবে।’

তিনি আরও বলেন, ‘এই স্কুলে বর্তমানে জেলা প্রশাসনের নির্বাহী হাকিমরা বিষয়ভিত্তিক পাঠদানের পাশাপাশি আমিও ছাত্র-ছাত্রীদের প্রতি সপ্তাহে ক্লাসে পাঠদান করবো।’ তিনি জেলার শিক্ষার মানোন্নয়নে জামালপুর কালেক্টরেট স্কুল অগ্রণী ভূমিকা রাখবে বলে আশ্বাস দেন।’

স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম ইসলাম, জামালপুর কালেক্টরেট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাবেয়া আসফার, এনডিসি আবু আব্দুল্লাহ খান, জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফজলে এলাহী মাকাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুর কালেক্টরেট স্কুল ও কলেজ হবে জেলায় মডেল : জেলা প্রশাসক এনামুল হক

আপডেট সময় ০৮:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০