ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

সরিষাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে একজনের জেল, ড্রেজার জব্দ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ঝিনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আবুল কালাম নামে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৩০ জানুয়ারি বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার হাটবাড়ী রথখোলা এলাকায় দীর্ঘদিন ধরে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বীরতরা ইউনিয়নের বীরতারা গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে আবুল কালামসহ একটি চক্র ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে ঝিনাই নদী থেকে বালু উত্তোলন করে আসছে। ৩০ জানুয়ারি বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে আবুল কালামকে সাতদিনের কারাদণ্ড দেন ও একটি ড্রেজার মেশিন জব্দ করা করেন। পরে ড্রেজার মেশিনটি ২৫ হাজার ৫০০ টাকা নিলামে বিক্রি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ বাংলারচিঠিডটকমকে বলেন, ঝিনাই নদী থেকে বালু উত্তোলনের দায়ে আবুল কালাম নামে এক ব্যক্তিকে আটক করে সাতদিনের জেল ও মেশিন জব্দ করে নিলামে বিক্রি করার আদেশ দিয়ে সরিষাবাড়ী থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে একজনের জেল, ড্রেজার জব্দ

আপডেট সময় ০১:২০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০