ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ব্রেন ট্রিউমারে আক্রান্ত শিশু শিফার চিকিৎসা সহায়তার মধ্য দিয়ে মূসা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

জামালপুর : সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

অসাধারণ এক মানবিক সাড়ার উদাহরণ সৃষ্টি করে জন্মমাত্রই আলোচনায় এসেছে জামালপুরে নবগঠিত মূসা ফাউন্ডেশন। জামালপুর শহরের মুসলিমাবাদের বাসিন্দা দরিদ্র সাগর মিয়ার কন্যাশিশু সন্তান শিফার (৫) ব্রেন টিউমারের জন্য অপারেশনের ব্যয় বহনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটেছে মূসা ফাউন্ডেশন নামের এক মানবিক সংগঠনের। স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমাজ উন্নয়নের লক্ষ্য সামনে রেখে মূসা ফাউন্ডেশন গঠন করা হয়েছে।

জামালপুর শহরের একিট অভিযাত রেস্টুরেন্টে মূসা ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জামালপুর : ব্রেন টিউমারে আক্রান্ত শিশুর চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, মূসা ফাউন্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সবাই যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসে তাহলে সমাজের ইতিবাচক পরিবর্তন সহজেই আসবে। তিনি মাদক নির্মূলের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, বিএনপির কোন নেতা-কর্মী যদি মাদকের সাথে সংশ্লিষ্ট থাকে তাহলে তাদেরকেও গ্রেপ্তার করা হবে।

সংসদ সদস্য মামুন ডেঙ্গুসহ নানা রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে যুক্ত হবার আহ্বান জানান। জামালপুরের সার্বিক উন্নয়নে তিনি একজন কর্মী হিসাবে সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চান। শিশুটির চিকিৎসার জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তাও প্রদান করেন তিনি।

মূসা ফাউন্ডেশনের আহ্বায়ক রাকিবুল হোসেন বিদ্যুতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী রিশাদ রেজওয়ান বাবু, মূসা ফাউন্ডেশনের উপদেষ্টা লিয়াকত হোসেন, মানবাধিকারকর্মী ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, আইনজীবী এ কে এম কামরুল হাসান পলাশ প্রমুখ। অনুষ্ঠানে জামালপুর শহরের বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইনজীবী নবীউর ইসলাম।

জামালপুর : প্রধান অতিথি ও মূসা ফাউন্ডেশনের আহৃবায়ক অতিথিদের দেওয়া হয় সম্মাননা স্মারক। ছবি : বাংলারচিঠিডটকম

আলোচনা সভা শেষে ব্রেন টিউমারে আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য চার লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। একই সাথে রোটারি ক্লাব অব জামালপুরের সাধারণ সম্পাদক ব্যবসায়ী মো. রাকিবুল করিম অসুস্থ শিশুর অপারেশনের জন্য নগদ ৫০ হাজার টাকা দান করেন।

এর আগে সমাজের বিশিষ্টজনদের সমাজ ও মানবিক কাজে অবদান রাখার জন্য সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করা হয়। এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, আইন পেশায় রিশাদ রেজওয়ান বাবু, রাজনীতিতে লিয়াকত হোসেন, মানবাধিকারে জাহাঙ্গীর সেলিম, ব্যবসায় ইমারত হোসেন এবং মুসলিমাবাদ এলাকা থেকে আইন পেশায় সম্পৃক্ত হওয়ায় আইনজীবী স্বামী-স্ত্রী নবিউর ইসলাম ও রহিমা খাতুনকে সম্মাননা দেওয়া হয়। মূসা ফাউন্ডেশনের আহ্বায়ক রাকিবুল হোসেন বিদ্যুৎ সকলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

জনপ্রিয় সংবাদ

ব্রেন ট্রিউমারে আক্রান্ত শিশু শিফার চিকিৎসা সহায়তার মধ্য দিয়ে মূসা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

ব্রেন ট্রিউমারে আক্রান্ত শিশু শিফার চিকিৎসা সহায়তার মধ্য দিয়ে মূসা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

আপডেট সময় ০৯:২০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬