ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইসলামপুরে ৮টি চোরাই গরু উদ্ধার, ৩ চোর আটক

অভিযানে আটক গরুচোর ও উদ্ধার করা গরু। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় আটটি চোরাই গরুসহ তিনচোরকে আটক করেছে থানা পুলিশ। ২০ জানুয়ারি গভীর রাতে এ অভিযান চালায় ইসলামপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০ জানুয়ারি গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গোয়ালের ইউনিয়নের ফারাজিপাড়া গ্রামের মন্টুর বাড়ি থেকে দুটি ও বাহাদুরের বাড়ি থেকে ছয়টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। পরে উপজেলার বিভিন্নস্থান অভিযান চালিয়ে খোরশেদ আলম, ফরিদ আলী ও মন্ডল নামের তিনজন গরুচোরকে আটক করা হয়েছে।

জানা যায়, ১৯ জানুয়ারি গভীর রাতে পলবান্দা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের অসহায় কৃষক বাদশা মিয়ার গোয়ালঘর থেকে দু’টি গরু চুরি হয়। এ সূত্র ধরে পুলিশ এ অভিযান চালায়।

ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন মিয়া বাংলারচিঠিডটকমকে জানান, উদ্ধার করা আটটি গরুর মধ্যে ছয়টির গরুর মালিক পাওয়া যায়নি। তবে গরুচোরদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে আটক গরুচোরদের বিরুদ্ধে গরু চুরির মামলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ইসলামপুরে ৮টি চোরাই গরু উদ্ধার, ৩ চোর আটক

আপডেট সময় ০৬:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০