ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

রৌমারীতে বিজিবির মতবিনিময় সভা

সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ সেক্টরের সেক্টর অধিনায়ক কর্ণেল মো. আনিসুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) আওতাধীন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাস্থ দাঁতভাঙ্গা সীমান্ত নজর-ঘাঁটি (বিওপি) এলাকায় জনসচেতনতামূলক প্রেষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিজিবি’র জামালপুর ব্যাটালিয়ন ১৮ জানুয়ারি বিকালে দাঁতভাঙ্গা বাজার সংলগ্ন কাছারিপাড়া মাঠে এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ সেক্টরের সেক্টর অধিনায়ক কর্ণেল মো. আনিসুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজিবির জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এস আজাদ, এসইউপি, সেক্টর চিকিৎসা কর্মকর্তা মেজর নাঈম মাহমুদ প্রমুখ।

সভায় অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

এছাড়াও সভায় দাঁতভাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ, রৌমারী সরকারী কলেজের অধ্যক্ষ, দাঁতভাংগা কলেজের অধ্যক্ষ, দাঁতভাংগা দাখিল মাদরাসার অধ্যক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় ১২শত লোক সভায় উপস্থিত ছিলেন।

সভায় অতিথিবৃন্দ অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার, মাদক ও গবাদিপশু চোরাচালান এবং কাটাতাঁরের বেড়া কাটাসহ সকল ধরনের সীমান্ত অপরাধমূলক কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য সর্বস্তরের জনসাধারণকে সচেতনতামূলক প্রেষণা দেন এবং যে কোন অপরাধ দমনে সকলে একসাথে কাজ করার অঙ্গীকার করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার

রৌমারীতে বিজিবির মতবিনিময় সভা

আপডেট সময় ০৯:৩৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০