ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

কুমিরদহ উচ্চ বিদ্যালয়ের একাডেমি ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ভিত্তিপ্রস্তরের নামফলক উন্মোচন করেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার কুমিরদহ উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমি ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৮৮লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।

এ উপলক্ষে ৫ জানুয়ারি বিকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম. জামাল আব্দুন নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পলবান্ধা ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন স্বাধীন, সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিন ও অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস।

সভায় অন্যান্যের মধ্যে সাবেক চেয়ারম্যান এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠান ইকামা ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারী আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ, সুধীজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন কুমিরদহ উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মাজেদুল ইসলাম।

পরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কেককাটা হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিরদহ উচ্চ বিদ্যালয়ের একাডেমি ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় ০২:৩০:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০