ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জামালপুরে ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে দৈনিক ইত্তেফাকের প্রকাশনার ৬৭ বছরে পদার্পণ ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৪ ডিসেম্বর সকালে বর্ষপূর্তির কেককাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং কেক কেটে জামালপুরে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের শুভ সূচনা করেন।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ অতিরিক্ত সুপার মো. বাছির উদ্দিন, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদ সদস্য মজনু মণ্ডল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক ইত্তেফাকের জামালপুর জেলা প্রতিনিধি এস এম হালিম দুলাল।

জামালপুর প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্য, সহযোগী সদস্য, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন এতে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

জামালপুরে ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ০৬:২৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯