ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

সানন্দবাড়ীতে ১৬০০ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

সানন্দবাড়ীতে ইয়াবাসহ গ্রেপ্তার মাদক কারবারি মাহবুবুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে ৪ নভেম্বর রাতে ১ হাজার ৬০০টি ইয়াবা বড়িসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। তাকে ইউনিয়নের সানন্দবাড়ী বাজার থেকে গ্রেপ্তার করা হয়। ৫ নভেম্বর তাকে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মাদক কারবারি হলেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর গ্রামের ইসকেনদারের ছেলে মাহবুবুর রহমান (১৯)।

জানা গেছে, গোপন সংবাদ পেয়ে ৪ নভেম্বর রাত নয়টার দিকে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা একদল পুলিশ নিয়ে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজারে মিস্টারের স-মিলের সামনে তল্লাশি চকি বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় রাজিবপুর থেকে আসা একটি সিএনজি থামিয়ে তল্লাশি করে ১ হাজার ৬০০টি ইয়াবা বড়িসহ যাত্রীবেশে থাকা মাদক কারবারি মাহবুব রহমানকে গ্রেপ্তার করা হয়।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে তাকে জামালপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

সানন্দবাড়ীতে ১৬০০ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৫৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯