ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

এমসিসি ক্রিকেট কমিটি থেকে সাকিবের পদত্যাগ

বাংলারচিঠিডটকম ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞার পর এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন সাকিব আল হাসান। মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের নিষেধাজ্ঞার ব্যাপারটি নিশ্চিত করে আইসিসি। কাউন্সিলের দুর্নীতিবিরোধী আইনের তিনটি ধারা ভঙ্গ করায় এ শাস্তি পাচ্ছেন তিনি।

আগামী দুই বছর সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিব। দুই বছরের মধ্যে এক বছর সাজা স্থগিত করা হয়েছে। কিন্তু আবারও অপরাধ করলে শাস্তি পেতে হবে বিশ্বসেরা অলরাউন্ডারকে।

২০১৭ সালের অক্টোবরে এমসিসি ক্রিকেট কমিটিতে যোগ দেন সাকিব। একই সঙ্গে সিডনি ও বেঙ্গালুরুতে কমিটির সভায় হাজির ছিলেন তিনি।

এ কমিটিতে মূলত বর্তমান-সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও আম্পায়াররা থাকেন। প্রতি বছর দুবার করে এর সভা হয়। তাতে ক্রিকেটের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। ২০২০ সালের মার্চে শ্রীলংকায় পরবর্তী সভা হওয়ার কথা।

এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গেটিং বলেন, কমিটি থেকে সাকিবকে হারিয়ে আমরা বেদনাহত। গেল কয়েক বছর এ কমিটিতে অনেক অবদান রেখেছেন। তার এ সিদ্ধান্ত সঠিক বলে মনে করি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

এমসিসি ক্রিকেট কমিটি থেকে সাকিবের পদত্যাগ

আপডেট সময় ০৬:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯