ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামালপুরে চাকরি দিতে প্রতারণায় এক ব্যক্তি আটক

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে র‌্যাবের হাতে আটক প্রতারক সাইফুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

চাকরি পাইয়ে দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আন্ত:জেলা প্রতারক চক্রের সদস্য সাইফুল ইসলামকে (৪২) আটক করেছে র‌্যাব-১৪। ২৬ অক্টোবর দুপুরে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, প্রতারক সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে আইন-শৃংখলা বাহিনীসহ সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার নামে বিভিন্ন জনের সাথে প্রতারণার মাধ্যমে জামালপুর, শেরপুর ও ময়মনসিংহসহ পার্শ্ববর্তী জেলার অনেকের কাছ থেকে পাঁচ লাখ টাকা থেকে ১২ লাখ টাকা পর্যন্ত নিতেন। এভাবে তিনি প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এবং স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র‌্যাবের একটি দল ২৬ অক্টোবর বেলা ১টার দিকে সাইফুল ইসলামকে ধরতে অভিযানে নামেন। অভিযানের এক পর্যায়ে তাকে সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বাজার থেকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. তোফায়েল আহমেদ মিয়া বাংলারচিঠিডটকমকে জানান, প্রতারক সাইফুল ইসলামকে আটক করার পর একজন ভুক্তভোগী বাদী হয়ে সদর থানায় মামলা দায়েরের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

জামালপুরে চাকরি দিতে প্রতারণায় এক ব্যক্তি আটক

আপডেট সময় ০৯:১৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯