ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত ঝিনাইগাতীতে খালের অবৈধ বাধ উচ্ছেদ : কৃষকদের মাঝে স্বস্তি জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান : র‌্যাবের গাড়িতে ঢিল, আটক দুই ধুনটে শিক্ষার আলো ছড়াচ্ছে অধ্যাপক ডা. মো. জাকির হোসেন গণগ্রন্থাগার জামালপুরে মে দিবস উদযাপিত ডোবার পানিতে ভাসছে সরকারি ওষুধ ধানুয়া কামালপুর স্থল বন্দরে দুই দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি

‘বিএনপি নেতাদের সম্পদের হিসাব ও দুর্নীতির তথ্য প্রমাণ খুঁজে বের করা হবে’

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের সম্পদের হিসাব দুর্নীতির তথ্য ও প্রমাণ খুঁজে বের করা হবে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দলটির নেতা, সংসদ সদস্য-মন্ত্রীরা যে অবৈধ সম্পদ বানিয়েছে, তার দুর্নীতির তথ্যও বের করা হবে।

তিনি ২৯ সেপ্টেম্বর বেলা পৌনে ১২টায় রাজধানীর বিমানবন্দর সড়কের শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের সামনে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এক প্রেসব্রিফিংয়ে এ কথা বলেন ।

সেনাবাহিনী আন্তর্জাতিক মান বজায় রেখে প্রকল্পের কাজ করছে উল্লেখ করে কাদের বলেন, কাজ নির্ধারিত সময়ের ৬ মাস আগেই চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। বর্তমানে কাজের অগ্রগতি ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। এটি চালু করা হলে জনগণ উপকৃত হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘নিরাপদ সড়ক পরিবহন আইন সংশোধনের বিষয়টি স্রেফ গুজব। আইন সংশোধনের বিষয়ে মন্ত্রণালয় এবিষয়ে কিছুই জানে না এবং কোন ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। অথচ দেখলাম এ বিষয় নিয়ে টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখবো। প্রয়োজন হলে ব্যবস্থা নিব।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এক নেতাকে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেটি যথাযথ। এ বিষয়ে তিনিই বলার অধিকার রাখেন।

নিরাপদ সড়কের বিষয়ে গঠিত টাস্কফোর্সের কাজ শিগগিরই শুরু হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, টাস্কফোর্সের কাজ এখনো শুরু করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীও কমিটিতে রয়েছেন, খুব শিগগিরই কমিটি কাজ শুরু হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজধানীর বিমানবন্দর সড়কের শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। আন্ডারপাস নির্মাণের সময় ধরা হয়েছিল ২০২০ সালের জুন মাস। কিন্তু ২০১৯ সালের ডিসেম্বর মাসেই সেনাবাহিনী প্রকল্পের কাজ শেষ করবে। ৫৭ কোটি টাকা ব্যয়ে এ আন্ডারপাস নির্মাণ কর হচ্ছে।

বাংলাদেশে প্রথম পুশ ব্যাক পদ্ধতিতে এ আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ও ২৫ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন এ প্রকল্প বাস্তবায়ন করছে।

সংশ্লিষ্টরা আরো জানান, ২০১৮ সালের ২৯ জুলাই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হলে এখানে আন্ডারপাস নির্মাণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের ২০ নভেম্বর এ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বাংলাদেশ সেনাবাহিনী ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল এস, এম আনোয়ার হোসেন, রমিজউদ্দিন আন্ডারপাস প্রকল্প কর্তকর্তা মেজর আব্দুল্লাহ আল মামুন বিল্লাহসহ সওজ, সড়ক বিভাগ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা।সূত্র: বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

‘বিএনপি নেতাদের সম্পদের হিসাব ও দুর্নীতির তথ্য প্রমাণ খুঁজে বের করা হবে’

আপডেট সময় ০৯:২৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯