ঢাকা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

৪ ডিসেম্বরকে জাতীয় বস্ত্র দিবস পালনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

বাংলারচিঠিডটকম ডেস্ক : প্রতি বছর ৪ ডিসেম্বরকে জাতীয় বস্ত্র দিবস হিসেবে পালনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। দিবসটি উদযাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রের ‘খ’ ক্রমিকে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

৯ সেপ্টেম্বর সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন ।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, পাট দিবস ৬ মার্চ পালন করা হয়। মার্চ হচ্ছে স্বাধীনতার মাস, আর ডিসেম্বর হচ্ছে বিজয়ের মাস। বস্ত্র ও পাট মন্ত্রণালয় স্বাধীনতা ও বিজয়কে একসাথে নিয়ে চলতে চায়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এভাবে দিবস পালন মানে মানুষকে একটু সেনসিটাইজড করা। মানুষ স্মরণ করবে আজ বস্ত্র দিবস, এজন্য আমাদের কিছু করণীয় আছে। আমাদের রপ্তানি আয় সবচেয়ে বেশি বস্ত্র থেকেই পাই।

তিনি বলেন, এখন থেকে প্রতি বছর ৪ ডিসেম্বরে ‘জাতীয় বস্ত্র দিবস’ পালিত হবে। সূত্র :বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড

৪ ডিসেম্বরকে জাতীয় বস্ত্র দিবস পালনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

আপডেট সময় ০৮:২৭:০০ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯