ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সরিষাবাড়ীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষকসহ আহত ২০

রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আলমগীর হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামারপুরের সরিষাবাড়ী উপজেলায় আন্ত: স্কুল, কলেজ ও মাদরাসা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালিন ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইদলের মাঝে সংঘর্ষে শিক্ষকসহ ২০ জন আহত হয়েছে। ৩০ আগস্ট বিকেলে পৌরসভার গণময়দান মাঠে এ সংঘর্ষ ঘটে।

আহতরা হলেন সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার, সহকারী প্রধান শিক্ষক ছরোয়ার আসলাম, ক্রীড়া শিক্ষক বদরুল আলম, মিনহাজ উদ্দিন, ১০ শ্রেণির শিক্ষার্থী আলমগীর হোসেন, রাসেল, সুমন, শাকিল, তামীম, রণি, আসিফ, তানভীর, সাগর, রবিন, সোহান, মুরাদ ও দর্শক শীতল।

প্রত্যক্ষদর্শী ও উপজেলা ক্রীড়া সমিতি সূত্রে জানা গেছে, আন্ত: স্কুল, কলেজ ও মাদরাসা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালিন ফুটবল খেলা পৌরসভার ভেন্যুতে ১ম পর্বের গণময়দান মাঠে অনুষ্ঠিত হচ্ছে। ৩০ আগস্ট বিকালে রিয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় বনাম আর ডি এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলা চলছিলো। মধ্য বিরতির পর পুনরায় খেলা চললে রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বিপক্ষ দল আর ডি এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দলে ভাড়াটে খেলোয়াড় নিয়ে খেলছে অভিযোগ করে। এতে দুই দলের খেলোয়াড়দের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সেটি সংঘর্ষের রূপ নেয়। এতে উভয় দলের শিক্ষকসহ ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত ক্রীড়া শিক্ষক বদরুল আলম বলেন, আর ডি এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় দলে বাউসি বাঙ্গালী স্কুলের খেলোয়াড ভাড়া করে এনে খেলানো হচ্ছে বলায় প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও তাদের সমর্থকরা আমাদের উপর হামলা করে। এতে প্রধান শিক্ষকসহ প্রায় ২০ জন আহত হয়।

আর ডি এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, আমি খেলায় ছিলাম না। এই ঘটনা জানি না। তবে ঘটনাটি দুঃখজনক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরিষাবাড়ীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষকসহ আহত ২০

আপডেট সময় ০৮:৪৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯