ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

জামালপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

জামালপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূল, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, যৌন হয়রানী বন্ধ এবং বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকর ভূমিকা সৃষ্টির লক্ষ্যে জামালপুর সদর থানার উদ্যোগে ২৭ আগস্ট ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। পুলিশ অফিসার্স ম্যাচের সভাকক্ষে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহ মো. শিবলী সাদিক, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র রাজিব সিংহ সাহা, কাউন্সিলর মনিরুজ্জামান মনি, হেলাল উদ্দিন প্রমুখ।

সভায় উল্লেখিত আলোচনার পাশাপাশি ছেলেধরা গুজব এবং ডেঙ্গু প্রতিরোধে আপামর মানুষকে এগিয়ে আসার আহবান জানানো। সমাজবিরোধী সকল কার্যক্রম প্রতিরোধ করতে হলে নিজে এবং অপরকে সচেতন করে তুলতে হবে। ইউনিয়ন পর্যায়ে ওপেন হাউজ ডে আয়োজন করার জন্য বক্তারা আহবান জানান।

অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, গ্রাম পুলিশের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

জামালপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯