ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

চন্দ্রা ঘুন্টিতে র‌্যাবের অভিযানে দুই মাদকাসক্ত গ্রেপ্তার

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে দুজন মাদকাসক্তকে গ্রেপ্তার করে সাজা দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জামালপুর সদর উপজেলার চন্দ্রা ঘুন্টি এলাকা থেকে দুজন মাদকাসক্তকে গ্রেপ্তার করে সাজা দেওয়া হয়েছে। ২২ আগস্ট রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে অংশ নেন নির্বাহী হাকিম ইবনুল আবেদীন; র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ। ২২ আগস্ট রাত সোয়া নয়টার দিকে সদর উপজেলার চন্দ্রা ঘুন্টি এলাকা অভিযান চলাকালে দুজন মাদকাসক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদকাসক্তরা হলেন জামালপুর সদর উপজেলার পাথালিয়া গ্রামের মো. রহমত আলীর ছেলে মো. ইবনে তুহিন (২০) ও মৃত আব্দুল বারেকের ছেলে মো. শরিফ শেখ (২৮)।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ইবনুল আবেদীন তাদের প্রত্যেককে তিনমাস করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

চন্দ্রা ঘুন্টিতে র‌্যাবের অভিযানে দুই মাদকাসক্ত গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৫৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯