ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

বকশীগঞ্জে তিন বছর পর ধানুয়া কামালপুর এলসি স্টেশনে পাথর আমদানি শুরু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর এলসি স্টেশন (লোকাল কাস্টমস) দিয়ে দীর্ঘ তিন বছর পর ফের পাথর আমদানি শুরু হয়েছে। ২০ আগস্ট বিকাল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে ভারত থেকে পাথর আসা শুরু হয়। এ সময় ভারত ও বাংলাদেশের কাস্টমস এর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০১৬ সাল থেকে ধানুয়া কামালপুর এলসি স্টেশন দিয়ে পাথর আমদানি বন্ধ করে ভারত সরকার। ভারতের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এই এলসি স্টেশন দিয়ে পাথর আমদানি বন্ধ করা হয়। এখানে প্রতিদিন পাঁচ হাজার শ্রমিক কাজ করে থাকেন। এই শ্রমিকরা পাথর ভাঙার কাজ করে জীবিকা নির্বাহ করে থাকত। কিন্তু হঠাৎ করে ভারত সরকার পাথর আমদানি বন্ধ করে দিলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ে। এছাড়াও বাংলাদেশের কয়েকশ আমদানি-রপ্তানিকারক ও পাথর ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের ব্যবসায়ীদের এলসি করা শত কোটি আটকে পড়ে যায়। এরপর দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হলে এই স্টেশন দিয়ে ফের আমদানির উদ্যোগ নেওয়া হয়।

অবশেষে ২০ আগস্ট দীর্ঘ প্রতিক্ষার পর আবার পাথর আমদানি শুরু হয়। এখন থেকে প্রতিদিন আগের মত পাথর আমদানি করা হবে।

এ সময় ধানুয়া কামালপুর এলসি স্টেশনের সুপারিনটেনডেন্ট এ বি এম সালাউদ্দিন, পরিদর্শক আরিফুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এদিকে পাথর আমদানি শুরু হওয়ায় শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

বকশীগঞ্জে তিন বছর পর ধানুয়া কামালপুর এলসি স্টেশনে পাথর আমদানি শুরু

আপডেট সময় ০৭:৫৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯