ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব এবং সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২০তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট । ১৯৯৯ সালের ২০ আগস্ট হৃদরোগের চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাওয়ার পথে হযরত শাহজালাল (তৎকালীন জিয়া) আর্ন্তজাতিক বিমানবন্দরে তিনি মৃত্যুবরণ করেন।

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় সম্ভ্রান্ত মুসলিম (তালুকদার) পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের এলজিআরডিমন্ত্রী হন এবং দলের মহাসচিব নিযুক্ত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ৯০‘র স্বৈরাচারবিরোধী আন্দোলনের সক্রিয় নেতা ছিলেন। তিনি ছিলেন চারদলীয় ঐক্যজোটের অন্যতম প্রতিষ্ঠাতা এবং আমৃত্যু চারদলীয় লিঁয়াজো কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

মরহুমের ভাতিজা জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম জানান, তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরমধ্যে ২০ আগস্ট সকালে সরিষাবাড়ী উপজেলার মুলবাড়ি গ্রামস্থ মরহুমের কবরে ফাতেহা পাঠ ও সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শোকর‌্যালি, দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন ইউনিয়নে স্মরণসভা, মিলাদ ও কাঙালিভোজসহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচী রয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

আপডেট সময় ০৮:০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯