ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে বিএনপির মানববন্ধন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বক্তব্য রাখেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১৭ আগস্ট বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ ক্যাপ্টেন সালাহ উদ্দিন সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি মো. আনিছুর রহমান বিপ্লবের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

শাহ মো. ওয়ারেছ আলী মামুন অভিযোগ করে বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলে একতরফা নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতে আর ক্ষমতায় আসতে পারতেন না। ফাঁসির আসামিকেও মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। আওয়ামী লীগের হাজার হাজার দলীয় নেতা-কর্মীর জামিন হলেও সরকার খালেদা জিয়ার জামিন আটকে রেখেছেন।’

তিনি অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের সেই সাজানো মামলা প্রত্যাহার করে তাকে জেল থেকে নি:শর্ত মুক্তি দিয়ে সুচিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানান। একই সাথে তিনি খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে কেন্দ্রঘোষিত যেকোনো আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য বিএনপি ও সকল অঙ্গদলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. লিয়াকত আলী, মাইন উদ্দিন বাবুল, লোকমান আহমেদ খান লোটন, খন্দকার আহসানুজ্জামান রুমেল, শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিব, জেলা কৃষকদলের সহসভাপতি মো. মাসুদুর রহমান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আব্দুল হালিম প্রমুখ। মানববন্ধনে জেলা বিএনপি ও সকল অঙ্গসহযোগী দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে বিএনপির মানববন্ধন

আপডেট সময় ০৭:০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০১৯