ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

সরিষাবাড়ীতে সাংবাদিকদের সাথে তথ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়

বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান।ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ৫ জুলাই সকালে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে তথ্য প্রতিমন্ত্রীর নিজ বাস ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক, দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে সেই লেখা আপনাদের কাছে প্রত্যাশা করি। জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনাদের লেখনির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে হবে। বঙ্গবন্ধু শুধু কোনো দলের নয় তিনি ছিলেন বাঙালি জাতির মুক্তির মহানায়ক। তার স্বপ্ন ছিলো ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ করে যাচ্ছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

প্রতিমন্ত্রী আরও বলেন, গণমাধ্যম আজ স্বাধীন, আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের সকল সাংবাদিকদের কল্যাণে যত প্রদক্ষেপ আছে তা বাস্তবায়নে চেষ্টা করবো আমরা। আপনারা যারা এই জনপদে সাংবাদিকতা করেন সবাই যাতে এক হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন সেই প্রত্যাশাও আপনাদের কাছে আমার। এতে আপনাদেরই শক্তি বৃদ্ধি পাবে বলেও তিনি সাংবাদিকদের উদ্দেশে তার বক্তব্যে বলেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন, সাংবাদিক সোলাইমান হোসেন হরেক, আবুল হোসেন, এম এ রউফ, জাকারিয়া জাহাঙ্গীর, ইবরাহীম হোসেন লেবু, আব্দুল আজিজ প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

সরিষাবাড়ীতে সাংবাদিকদের সাথে তথ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়

আপডেট সময় ০৮:৫১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০১৯