ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে বই বিক্রির টাকা চাওয়ায় ইউপি সদস্যের পরিবারের ওপর হামলা! আহত ৪

সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন ইউপি সদস্য নুরুল ইসলামের স্বজনেরা। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নোট বই বিক্রির টাকা চাইতে গিয়ে ইউপি সদস্যের স্ত্রী ও মেয়েসহ হামলার শিকার হয়েছেন ৪ নারী। ১ জুলাই রাত ৮টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামে এ ঘটনা ঘটে। এতে মা মেয়েসহ ৪ জন আহত হন। আহতরা হলো মুন্নি আক্তার (২০), সবুরা বেগম (৪৫), লাভনী আক্তার (১৮) ও ছাহেরা বেগম (৫৫)।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, ডোয়াইল ইউনিয়নের ইউপি সদস্য নুরুল ইসলামের মেয়ে লাভনী আক্তারের কাছ থেকে দশম শ্রেণির এক সেট নোট বই ক্রয় করে একই এলাকার সাইফুল ইসলামের ছেলে শিপন মিয়া। নোট বইয়ের পাওনা টাকা চাইতে লাভনীর বড় বোন মুন্নি সাইফুলের বাড়িতে গেলে টাকা দিবে না বলে তাকে তাড়িয়ে দিতে থাকে। এ নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফুল ও তার দুই ছেলে মিলে মুন্নিকে চুল ধরে মাটিতে ফেলে দিয়ে বুকের উপর বসে গলা চেপে ধরে। এতে তার মা বোন ও নানি বাধা দিলে তাদেরকে মারপিট করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করান।

এ ব্যাপারে ইউপি সদস্য নুরুল ইসলাম বাংলারচিঠিডটকম বলেন, আমার স্ত্রী, দুই মেয়ে ও শাশুড়িকে সাইফুল ও তার ছেলেরা হত্যার উদ্দেশ্যে মারপিট করে গলা চেপে ধরেছিলো। এ ঘটনায় থানায় মামলা করবো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

সরিষাবাড়ীতে বই বিক্রির টাকা চাওয়ায় ইউপি সদস্যের পরিবারের ওপর হামলা! আহত ৪

আপডেট সময় ০৩:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯