ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬৮টি ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি মো. খোরশেদ আলম। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৬৮টি ইয়াবা বড়িসহ মো. খোরশেদ আলম (৩৫) নামের একজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ১ জুলাই বিকেলে উপজেলার মধ্য বগারচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মধ্য বগারচর গ্রামের মোক্কাজলের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের উপ-পরিচালক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে ১ জুলাই বিকেল সোয়া তিনটার দিকে বকশীগঞ্জ উপজেলার মধ্য বগারচর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ১৬৮টি ইয়াবা বড়িসহ চিহ্নিত মাদক কারবারি মো. খোরশেদ আলমকে তার বাড়ির উঠান থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের উপ-পরিচালক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া বাংলারচিঠিডটকমকে জানান, র‌্যাবের মাদকবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। মামলা দায়ের করে গ্রেপ্তার মাদক কারবারি মো. খোরশেদ আলমকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬৮টি ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১১:০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯