ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির এইডস বিষয়ে মতবিনিময় সভা

জামালপুরে এইডস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ২০ জুন জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে এইচআইভি/এইডস ও করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম কুমার রায়।

সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জামালপুর জেনারেল হাাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক এ কে শফিকুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক উত্তম কুমার সরকার, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, সচেতন কন্ঠের সম্পাদক বজলুর রহমান, আইনজীবী সুজাউল ইসলাম, সহকারী পুলিশ পরিদর্শক ওয়াজেদ আলী, এফপিএবির সমন্বয়কারী মেহরুন সিদ্দিকা হ্যাপী, সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি জামালপুর সাব ডিআইসি কর্মকর্তা খোরশেদ আলম।

বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি, আইনজীবী ব্যবসায়ী ও শিক্ষক প্রতিনিধিগণ সভায় অংশ নেন।

আলোচকগণ সবাইকে এইচআইভি/এইডস প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন ও এইচআইভি/এইডস প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের আহবান জানান।

সভা সূত্র থেকে জানা যায়, ড্রপ ইন সেন্টারে আগত এমএসএম হিজড়া জনগোষ্ঠির মধ্যে বিনামূল্যে যৌন রোগ ও সাধারণ রোগের চিকিৎসা, কাউন্সিলিং এবং স্বেচ্ছায় রক্ত পরীক্ষার ব্যবস্থা আছে। এছাড়াও এইচআইভি ও যৌন রোগ থেকে বাঁচার জন্য বিনামূল্যে কনডম ও লুব্রিকেন্ট বিতরণ করা হয়। এইচআইভি কিভাবে ছড়ায়/ কিভাবে ছড়ায় না এ সম্পর্কে বিষদভাবে আলোচনা করেন।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

জামালপুরে বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির এইডস বিষয়ে মতবিনিময় সভা

আপডেট সময় ০৬:১৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০১৯