ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচ

বাংলারচিঠিডটকম ডেস্ক : সময়মত টস করা সম্ভব হয়নি বৃষ্টির কারণে। যে নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়ার কথা ছিল তার চেয়ে তিন ঘণ্টা বেশি পার হলেও বৃষ্টি থামেনি কার্ডিফে। অবশেষে পরিত্যক্ত বলে ঘোষণা হলো বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচ।

পাকিস্তানের বিপক্ষে ২৬ মে অনুশীলন ম্যাচ দিয়েই বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার কথা ছিল টাইগারদের। কার্ডিফে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় বল মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা তো দূরের কথা শেষ পর্যন্ত টস করাই সম্ভব হয়নি।

কার্ডিফের আকাশে এখনো রয়েছে বৃষ্টির ঘনঘটা। অবশেষে ম্যাচ আম্পায়াররা বাধ্য হয় খেলা পরিত্যক্ত ঘোষণা করতে। যার ফলে হতাশ ‍হতে হলো বাংলাদেশের খেলোয়াড়দের।

বিশ্বকাপে এটিই ছিল বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ। অন্যদিকে পাকিস্তান তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে হেরেছে আফগানিস্তানের কাছে। এ নিয়ে পরপর এগারোটা ম্যাচে হারতে হয়েছে পাকিস্তান দলকে। ফলে মানষিকভাবে তারা ছিল দুর্বল। এ সুযোগ কাজে লাগিয়ে টাইগাররা আজ সহজেই জয় তুলে নিতে পারতো।

আগামী ২ জুন বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তার আগে ভারতের বিপক্ষে ২৮ মে খেলবে দ্বিতীয় অনুশীলন ম্যাচ। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচ

আপডেট সময় ০৮:২১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯