ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

ইলেকট্রনিক পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়া হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

বাংলারচিঠিডটকম ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী অর্থবছর থেকে মুক্তিযোদ্ধাদের ডিজিটাল কার্ড প্রদান ও ইলেকট্রনিক পদ্ধতিতে সম্মানী ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ৮ মে পরিবহন পুল ভবনের নিকটস্থ সচিবালয় লিংক রোডে সপ্তাহব্যাপী সেবা সপ্তাহের উদ্বোধনকালে বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশকে ডিজিটাল করার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সরাসরি নিজ নিজ ব্যাংক হিসেবে জমা প্রদানের লক্ষ্যে কাজ করছে সরকার।

মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাগণের সেবা সহজে ও ঝামেলামুক্তভাবে প্রদানের লক্ষ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাগুলোর কার্যক্রমও পরিপূর্ণ ডিজিটাল পদ্ধতিতে করার লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়।

তিনি বলেন, ৮ মে থেকে ১৪ মে পর্যন্ত এ মন্ত্রণালয়ে সেবা সপ্তাহ-২০১৯ পালন করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীনস্থ সকল দপ্তর সংস্থার মাধ্যমে বিশেষ ব্যবস্থায় সেবা প্রদান করা হবে। এজন্য মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর সংস্থার সকল শাখাকে প্রস্তুত রাখা হবে।

মন্ত্রী বলেন, বিনামূল্যে অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা প্রদান করছে সরকার এবং দ্রুত মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও পরিচয়পত্র প্রদানের লক্ষ্যেও কাজ করছে মন্ত্রণালয়।

শোভাযাত্রাটি সচিবালয় লিংকরোড থেকে শুরু হয়ে জিপিও মোড় হয়ে আবার মন্ত্রণালয়ের সামনে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা, সরকারি কর্মচারী, গণমাধ্যমকর্মীগণ অংশ নেন। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

ইলেকট্রনিক পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়া হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট সময় ০৮:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯