ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধ নিহত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় গাছে ধাক্কা লেগে সিএনজিঅটোরিকশার একজন যাত্রী নিহত এবং অজ্ঞাত পরিচয়ের তিনজন যাত্রী আহত হয়েছেন। ২ মে বিকেলে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের দুরমুঠ ইউনিয়নের ফুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি যাত্রী সাইফুল ইসলাম (৬০) ইসলামপুর পৌরসভার বোয়ালমারী গ্রামের সরকার বাড়ির মৃত রিয়াজুল হক সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২ মে দুপুরে জামালপুর শহর থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিঅটোরিকশা ইসলামপুর উপজেলার দিকে যাচ্ছিল। পথে বেলা আড়াইটার দিকে মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের ফুলতলা মোড়ে একটি ইজিবাইককে পাশ কাটিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে সিএনজিটি ক্ষতিগ্রস্ত হয় এবং সাইফুল ইসলাম (৬০) নামের একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের তিনজন যাত্রী আহত হয়েছেন। নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

মেলান্দহ থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মোহাম্মদ আব্দুল মজিদ বাংলারচিঠিডটকমকে বলেন, সিএনজি চালকের দোষেই এ দুর্ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধ নিহত

আপডেট সময় ০৭:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯