ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বিজিবি সরাইল রিজিয়ন আন্ত:ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতায় জকিগঞ্জ ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন

কুস্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিজিবি সরাইল রিজিওন সদর দপ্তরের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মো. আরেফিন তালুকাদার। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে অনুষ্ঠিত বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির সরাইল রিজিয়ন আন্ত:ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতায় ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যায়ামাগারে ২৮ এপ্রিল শুরু হওয়া এ আয়োজনের চূড়ান্ত প্রতিযোগিতা ২ মে বিকেলে অনুষ্ঠিত হয়।

৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের ১৭২ জন কুস্তিগীর বিজিবি জওয়ান ১০টি ওজন শ্রেণিতে এ প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় দুটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও তিনটি তাম্র পদক পেয়ে ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন এবং দুটি স্বর্ণ, একটি রৌপ্য ও তিনটি তাম্র পদক পেয়ে ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়ন রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

কুস্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়ন দল। ছবি : বাংলারচিঠিডটকম
কুস্তি প্রতিযোগিতায় রানারআপ ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়ন দল। ছবি : বাংলারচিঠিডটকম

এ প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত প্রতিযোগিতা উপভোগ এবং চ্যাম্পিয়ন ও রানারআপ ব্যাটালিয়নের মাঝে পুরস্কার বিতরণ করেন বিজিবি সরাইল রিজিয়ন সদর দপ্তরের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মো. আরেফিন তালুকদার।

এ সময় বিজিবি ময়মনসিংহ সদর সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনিসুর রহমান, সরাইল রিজিয়ন সদর দপ্তরের আরআইবির ব্যুরো চিফ লে. কর্নেল আব্দুল খবির সরকার, ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলাম এবং অতিরিক্ত পরিচালক মেজর জাহিদুল হাসান উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

বিজিবি সরাইল রিজিয়ন আন্ত:ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতায় জকিগঞ্জ ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন

আপডেট সময় ০৮:২২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯