ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার চার মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের পৌরসভার রশিদপুর গ্রামে ২৭ এপ্রিল বিকেলে অভিযান চালিয়ে ৪০টি ইয়াবা বড়িসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল ২৭ এপ্রিল বিকেল সোয়া পাঁচটার দিকে অভিযান চালিয়ে জামালপুর পৌরসভার রশিদপুর গ্রামের ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পূর্বকোণের মাঠ থেকে চারজন ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ইয়াবা কারবারিরা হলেন জামালপুর পৌরসভার যোগীরঘোপা গ্রামের মো. আলাউদ্দিন শেখের ছেলে মো. মনির শেখ (১৯), একই গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. শাওন আহমেদ (২০), বগাবাইদ গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. বিপ্লব হোসেন (২০) ও বগাবাইদ বোর্ডঘর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে মো. নিরব (২১)। দেহ তল্লাশী করে তাদের প্রত্যেকের কাছ থেকে ১০টি করে মোট ৪০টি গোলাপী রংয়ের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবাগুলো আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।

গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে জামালপুর সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০ (ক) ধারায় মামলা দায়ের করেছে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

জামালপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৪:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯