ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির খাদ্য সহায়তা দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হলেন জেলায় শ্রেষ্ঠ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড

দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনাসহ দেশব্যাপী নারী ও শিশুর প্রতি সহিংসতা ও যৌন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখা। ১৬ এপ্রিল বেলা ১১টায় জামালপুর শহরের বকুলতলা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি কবি আলী জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উদীচী জামালপুর জেলা সংসদের সভাপতি মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, কবি সাযযাদ আনসারী, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল হোসাইন, জামালপুর জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম এ জলিল, জেলা ব্র্যাক প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, টিআইবির জামালপুর এলাকা ব্যবস্থাপক আরিফ হোসেন, আইনজীবী শামীম আরা, এনজিও গণচেতনার সমন্বয়কারী ফাতেমা নারগিস, যুবলীগনেত্রী ফারহানা সোমা, স্বেচ্ছাসেবকলীগ নেতা মেহেদী হাসান, হিজড়া সম্প্রদায়ের নেত্রী আরিফুন নাহার ময়ূরী, শিশু সাকিব প্রমুখ।

বক্তারা ফেনীর আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা এবং জামালপুরসহ সারাদেশে একের পর এক নারী ও শিশুর প্রতি সহিংসতা ও যৌন নির্যাতনের তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানান। নুসরাতকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার মূল পরিকল্পনাকারী মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাহসহ সকল দুর্বৃত্তদের ফাঁসির দাবি জানান তারা। মানববন্ধনে মানবাধিকার সংগঠক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, নারী সংগঠন, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

আপডেট সময় ১০:৫৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯