ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের আশঙ্কা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নুসরাতের ঘাতকদের ফাঁসির দাবি

নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে বেলটিয়ায় মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ফেনীর সোনাগাজীর আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যাকারী দুর্বৃত্তদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামালপুরের নয়টি মাদরাসার আলিম পরীক্ষার্থী ও শিক্ষকরা। ১১ এপ্রিল বেলা ১টায় আলিম পরীক্ষা শেষে জামালপুর বেলটিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন জামালপুর সদর উপজেলা শাখা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট জেলা শাখার সভাপতি অধ্যাপক নওশের আলী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম আনোয়ারুল হক, সহ-সভাপতি মো. রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক কাজী মসিউর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, প্রচার সম্পাদক এম এ জলিল তারা, অধ্যক্ষ দ্বীন ইসলাম সরকার ও মাদরাসা শিক্ষক শারমিন রেজা প্রমুখ।

বক্তারা আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেন। নৃশংস এই হত্যাকাণ্ডের সাথে জড়িত দুর্বৃত্তদের ফাঁসির দাবি জানান তারা। বেলটিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের নয়টি মাদরাসার আলিম পরীক্ষার্থী ও শিক্ষকবৃন্দ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

নুসরাতের ঘাতকদের ফাঁসির দাবি

আপডেট সময় ০৬:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯