ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

সরকারি হাসপাতালে রোগীদের সম্মানের সাথে চিকিৎসা সেবা দিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

বাংলারচিঠিডটকম ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক দেশের সরকারি হাসপাতালগুলোতে রোগীদেরকে অত্যন্ত সম্মানের সাথে চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘শুধু রোগীদের চিকিৎসা সেবা দিলে হবেনা। রোগীদেরকে অত্যন্ত সম্মানের সঙ্গে চিকিৎসা দিতে হবে। রোগীদের নিজের পরিবারের সদস্য মনে করে সেবা দিবেন।’

স্বাস্থ্যমন্ত্রী ৮ এপ্রিল রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সম্মেলন কক্ষে ‘৩৭ তম বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তাদের সংবর্ধনা ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ’ অনুষ্ঠানে এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তর অনুষ্ঠানটির আয়োজন করে।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক চিকিৎসক আবুল কালাম আজাদ, বিএমএ’র সভাপতি চিকিৎসক মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব চিকিৎসক এহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক চিকিৎসক ইকবাল আর্সলান প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী ৩৭ তম বিসিএস এর মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারের নিয়োগপ্রাপ্ত ৩০৬ জন সহকারী সার্জন এবং সহকারী ডেন্টাল সার্জন ৭ এপ্রিল যোগদান করেছেন।

জাহিদ মালেক বলেন, চিকিৎসাসেবা দেওয়ার আগে মানুষের মনের অবস্থা জানতে হবে। এটা আপনাদের জন্য প্রতিদান দেয়ার সবচেয়ে বড় সুযোগ। যাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনারা পড়াশোনা করেছেন তাদেরকে সেবা দানের মাধ্যমে প্রতিদান দেওয়ার সুযোগ।

নবনিযুক্ত চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারি চাকরি করবেন, কর্মস্থলে থাকতে হবে। কমপক্ষে দুই বছর গ্রামে থেকে মানুষের সেবাদিবেন। এর আগে কেউ কোন বদলির ততবির নিয়ে আসবেন না।

এ দিকে বিকেলে স্বাস্থ্য ও পরিবার ক্যলাণ মন্ত্রী জাহিদ মালেক পুড়িয়ে হত্যাচেষ্টায় দগ্ধ ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে দেখতে ঢাকামেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে জানান।

এ সময়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সব সময়ে নুসরাতের খোঁজখবর রাখছেন। তিনি তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সরকারি হাসপাতালে রোগীদের সম্মানের সাথে চিকিৎসা সেবা দিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:৪৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯