ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা একাডেমির ফেলো ডা. জাকির : তাঁর চিকিৎসাসেবা জামালপুর রোকেয়া দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার জামালপুরে উন্নয়ন সংঘ সিডস উপকারভোগীর জয়িতা সম্মাননা অর্জন জামালপুরে উন্নয়ন সংঘ সিডসের উদ্যোগে দুর্নীতিবিরোধী দিবস পালিত সক্ষম নেতৃত্ব দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখে : জেলা প্রশাসক ইউসুপ আলী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, এভারকেয়ারে জুবাইদা রহমান বিটিভি-বেতারে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড ১০ ডিসেম্বর দেওয়ানগঞ্জে ইঁদুর মারা বিষবড়ি খেয়ে দুই ব্যক্তির মৃত্যু সরিষাবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১৫ জামালপুর জেলা শাখা রিকশা, ভ্যান, অটোচালক দলের সভাপতি হাবিবুর, সম্পাদক লিটু

স্বাধীনতা দিবস উদযাপনে মণিমেলা খেলাঘর আসর

মণিমেলা খেলাঘর আসরের শিল্পীরা গায় সমবেত দেশাত্মবোধক সঙ্গীত। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে ঐতিহ্যবাহী সংগঠন জামালপুর মণিমেলা খেলাঘর আসর।

২৬ মার্চ স্বাধীনতা দিবসের ভোরে মণিমেলা খেলাঘর আসরের কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পাঞ্জলি দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায় সংগঠনের কর্তকর্তা ও শিশু-কিশোর শিল্পীরা।

সন্ধ্যায় জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মণিমেলা খেলাঘর আসরের সদস্য আর্শীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মণিমেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল আলম সেলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত অধিনায়ক সুজাত আলী ফকির, উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদের সভাপতি মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র রাজীব সিংহ সাহা, খেলাঘর আসরের কেন্দ্রীয় সদস্য অরূপ কুমার দত্ত অপু, মণিমেলা খেলাঘর আসরের জেলা শাখার সহসভাপতি মাহবুবুল আলম লাভলু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মণিমেলা খেলাঘর আসর জেলা শাখার সভাপতি সিদ্ধার্থ শঙ্কর রায়।

মণিমেলা খেলাঘর আসরের শিল্পীদের নৃত্য পরিবেশনা। ছবি : বাংলারচিঠি ডটকম

পরে মণিমেলা খেলাঘর আসরের শিশুশিল্পীরা পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই নৃত্যনাট্য পরিবেশন করে খেলাঘর আসরের নৃত্য প্রশিক্ষক ও নৃত্যকলা বিভাগের প্রশিক্ষণার্থীরা। এরপর দেশাত্মবোধক একক ও দলীয় সঙ্গীত এবং একক ও দলীয় নৃত্য পরিবেশন করা হয়। সঙ্গীত পরিবেশনে অংশ নেয় মিথিলা মাথিন তনিমা, সৃজিতা, ত্রিময়ী, তিথি, প্রীতি, পৃথা, পমি, শুদ্ধ, অরিন্দম, ঐশী, উষ্ণতা, ঊর্মি, জয়া, সামিন এবং নৃত্য পরিবেশন করে অচিন, রিমশা, পরশা, অর্পা প্রমুখ। এ ছাড়াও খেলাঘর আসরের শিল্পীরা পরিবেশন করে একটি বৃন্দ আবৃত্তি।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধ্যযন্ত্রে সহযোগিতা করেন তবলায় প্রশিক্ষক বুলবুল ইসলাম ও জহুরুল ইসলাম জনি এবং মন্দিরায় দ্বীপদাস। বিপুল সংখ্যক দর্শক এ অনুষ্ঠান উপভোগ করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলা একাডেমির ফেলো ডা. জাকির : তাঁর চিকিৎসাসেবা

স্বাধীনতা দিবস উদযাপনে মণিমেলা খেলাঘর আসর

আপডেট সময় ০৭:২৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯