ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

জামালপুরে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন। ছবি : শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে জাতির জনক বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ মার্চ এ উপলক্ষে জামালপুর জেলা প্রশাসন সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ , শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভার আয়োজন করে।

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ সকাল সাড়ে ৮টায় সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা প্রশাসক আহমেদ কবীর, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডলের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান।

পরে জামালপুর শহরের তমালতলা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজাত আলী ফকির, জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. রেজাউল করিম রেজনু প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মদিনের ৯৯ পাউন্ড ওজনের কেক কাটা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে জামালপুর জেলা আওয়ামী লীগ শহরের বকুলতলায় দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানায়। এ ছাড়াও ইসলামিক ফাউন্ডেশন শহরের কাছারি শাহি জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

জামালপুরে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

আপডেট সময় ০৭:২০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯