ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ওবায়দুল কাদেরকে ১২ মার্চ কেবিনে স্থানান্তর করা হবে

বাংলারচিঠি ডটকম ডেস্ক : সিঙ্গাপুরস্থ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের আরও উন্নতি হয়েছে।

তিনি সীমিত পর্যায়ে হাঁটাচলা করছেন বলে ১১ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় কাদেরকে ১২ মার্চ সকালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী আজ সকালে এ তথ্য জানান।

তিনি বলেন, কাদের ১১ মার্চ সকালে পরিবারের সদস্য, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।

এর আগে কার্ডিও থোরাসিক সার্জন চিকিৎসক সিবাস্টিন কুমার সামি কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান।

এ সময় কাদেরের সহধর্মিনী বেগম ইসরাতুন্নেসা কাদের, ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মীর্জা, ভাগ্নে লে. কর্নেল ফখরুদ্দীন আহম্মদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমসহ সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওবায়দুল কাদেরকে ১২ মার্চ কেবিনে স্থানান্তর করা হবে

আপডেট সময় ০৬:০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০১৯